তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ১৯ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে ব্লকনেতা নিয়ে স্যোসাল মিডিয়া ও সাংবাদিক সম্মেলন করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ব্লকনেতা আজগর হাওলাদার। শনিবার (১৮ জুন) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে ব্লকনেতা আজগর হাওলাদার জানান, বিতর্কিত এই জমিটি আজগর নামে একজন চাষাবাদ করতেন। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেলে পার্শ্ববর্তী চাষা শরীফ জমিনের ধান কেটে নিয়ে দখলে নেন। এই নিয়ে শরীফ তার স্ত্রী শাহানুর মিলে ২টি জমি গোপনে চাষ করতে থাকেন। আমরা অবগত হয়ে শরীফকে জমিটি ছেড়ে দিতে অনুরোধ করি। এক পরিবারের জন্য এক বাট জমি এই নীতীতে অতিরিক্ত জমিটি মানিক নামের এক অসহায় কৃষককে চাষের জন্য দেয়া হয়।

বৃহস্পতিবার মানিকের পরিবার জমিতে ধান বুনতে গেলে শাহানুর বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এই ঘটনায় একটি কুচক্রী মহল আমাকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে।

সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকরা চরে গিয়ে সরেজমিন অনুসন্ধান করে সঠিকভাবে সংবাদ প্রচার করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ০:৫৩:৩২   ১৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি



আর্কাইভ