ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো দেওয়া হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো দেওয়া হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬



---

আল আমিন॥

ভোলা সরকারি কলেজের প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (১৮ জুলাই) কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়েছে।

ভোলা সরকারি কলেজ থেকে পড়াশোনা এইচএসসি সম্পন্ন করে যারা দেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ও অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাদের মেধা ও সাফল্যকে সম্মানিত করতেই মূলত এই আয়োজন। এতে ১৪৫ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করলেও উপস্থিত ছিলেন ৫১ জন।

 ---

অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ভোলা সরকারি কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি নিজের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন কলেজের সাবেক শিক্ষার্থী মালিহা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাকের হোসেন ইফাজ, কুমিল্লা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মো. ওমর ফারহান ও ইসরাত জাহান ইভা।

---

এসময় প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু’র বক্তব্যে, শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি একজন সৎ ও ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন এবং সফলতা।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ, দৈনিক আজকের পত্রিকা জেলা প্রতিনিধি মো. শিমুল চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি, কলেজ সাংবাদিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩৪   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ভোলার শরীফুল
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা



আর্কাইভ