অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রচ্ছদ » জেলা » অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
শনিবার, ১৮ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট। ঘাটের পন্টুন ও সংযোগ সড়ক পানির নিচে চলে যাওয়ায় লঞ্চে ওঠানামা করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে লঞ্চঘাটের বেশিরভাগ অংশ প্লাবিত হয়। এতে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। অনেকেই পানি ভেঙে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করেন।

---

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে অতিরিক্ত জোয়ারে রামনেওয়াজ লঞ্চঘাট প্লাবিত হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সামান্য জোয়ারেই যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

যাত্রীরা জানান, জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পানি পার হতে হচ্ছে। দ্রুত লঞ্চঘাটের উচ্চতা বৃদ্ধি ও টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানান তারা।

এ বিষয়ে ভোলার বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, জোয়ার কমলে ঘাট উন্নয়ন কাজ করা হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩২   ১৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে ঢাকায় ‘ভোলা সমিতি’র সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য
জেলে অসহায় দুস্তদের ৩৩ বস্তা সরকারি চাল বিএনপি নেতার হাতে জব্দ



আর্কাইভ