কর্মীদের নিষ্ঠাই গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অগ্রযাত্রার মূল শক্তিঃ জাকির হোসেন মহিন

প্রচ্ছদ » অর্থনীতি » কর্মীদের নিষ্ঠাই গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অগ্রযাত্রার মূল শক্তিঃ জাকির হোসেন মহিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেছেন, সরকারের সহযোগী হয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়নে, মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের কাজ করতে হবে। দেশের মানুষকে বিভিন্নভাবে সাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। শুক্রবার (১৭ জুলাই) গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (ভোলা অংশের) বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন শাখায় কর্মরত হিসাবরক্ষক ও মাঠ কর্মকর্তারা অংশ নেন।

জাকির হোসেন মহিন কর্মিদের উদ্দেশ্যে বলেন, সংস্থার ধারাবাহিক অগ্রগতির পেছনে আপনাদের নিষ্ঠা, সততা ও পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি। মাঠপর্যায়ের আপনাদের অভিজ্ঞতা ও মতামত সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন। আলোচনা পর্বে বিভিন্ন শাখার কর্মীরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

মাইক্রোক্রেডিট কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

অংশগ্রহণকারী কর্মীরা বলেন, এ ধরনের সম্মেলন পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাঁদের মতে, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও বাস্তবভিত্তিক মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১:২০:০১   ১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
চরফ্যাশনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ
দৌলতখানে এলপিজি গ্যাসের তীব্র সংকট! সিন্ডিকেটের পকেটে যাচ্ছে লাখ লাখ টাকা, জিম্মি সাধারণ ক্রেতা
ভোলায় এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকায়
চরফ্যাশনে পচা ইলিশ ভাসছে খালে অভিযান নিয়ে প্রশ্ন?
সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে
ভোলায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভাঙ্গা কাঁচে দুই উদ্যোক্তার চুড়ি তৈরির কারখানা
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নামছেন ভোলার জেলেরা
গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে ওঠেনি ৩০ বছরেও
নিষেধাজ্ঞায় বন্ধ রোজগার, নির্ধারিত সময়ের সরকারি চাল না পেয়ে ঋণে ডুবছেন জেলেরা



আর্কাইভ