আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার॥

ভোলায় ক্ষমতার দাপট, জাল দলিল তৈরি এবং ভয়ভীতি দেখিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ উঠেছে ভোলার আলীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমানের বিরুদ্ধে। ‘নুরজাহান’ নামের এক কাল্পনিক ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে মাকসুদ মেম্বার ভূয়া খতিয়ান ও নামজারি তৈরি করে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালানোর অভিযোগ পাওয়া গেছে মাকসুদ মেম্বার ও তার পরিবারের বিরুদ্ধে।

অনুসন্ধান ও ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, ২০১৩ সালে ২৯০৪ নম্বর দলিলে একটি মিথ্যা ডিপি খতিয়ান (ডিপি নম্বর: ৫৭০, ৮৪০, ১৪২৬) ব্যবহার করে ৭৪ শতাংশ জমি নিজের বাবা আব্দুল হাই ও মা রহিমা বেগমের নামে দলিল করিয়ে নেন মাকসুদ মেম্বার। অথচ উক্ত জমির মূল দলিল ও ডিপি রেকর্ডে (খতিয়ানে) নুরজাহান নামের কোন ব্যক্তির অস্তিত্ব নেই। এমনকি ৪৯ নম্বর খতিয়ানের ২১টি নামজারিতেও ‘নুরজাহান’ নামের কোনো ব্যক্তির অস্তিত্ব বা মালিকানা নেই পাওয়া যায়নি। কিন্তু কাগজপত্রে চরম জালিয়াতি এবং ভূয়া দলিলকে পুঁজি করে মাকসুদ মেম্বারের পরিবার দীর্ঘদিন ধরে ১৩৪ শতাংশ জমি গায়ের জোরে ভোগদখল করে আসছে। জমির প্রকৃত মালিক কবির হোসেন গংরা জালিয়াতির বিষয়টি জানতে পেরে নিজেদের সম্পত্তি ফেরত চাইতে গেলে তাদের ওপর নেমে আসে নির্যাতন। অভিযোগ উঠেছে, মাকসুদ মেম্বার ও তাঁর ক্যাডার বাহিনী কবির হোসেন গংদের একাধিকবার মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়। আমরা এখন চরম ভয়ে আছি।

ভুক্তভোগী কবির হোসেন বলেন, আমাদের মূল খতিয়ান বা দলিলে ‘নুরজাহান’ নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। ভূয়া কাগজপত্র বানিয়ে মাকসুদ মেম্বার আমাদের জমি দখল করে রেখেছে। মাকসুদ মেম্বার আ’লীগ আমলে ক্ষমতার অপব্যবহার করে ওই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। ওই সময় এলাকার মানুষ মাকসুদ মেম্বারের নির্যাতনের শিকার হয়েছে। বিচার চাইতে গেলে উল্টো মেরে ফেলার হুমকি দেয়। আমরা যাতে জমি বুজে পেতে পারি সে জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসুদুর রহমান, ফরিদ, মাহফুজুর রহমান ও নাজিম এর বিরুদ্ধে গত ১১ মার্চ ২০২৬ তারিখে ৩৫০ ধারায় আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ‘দুলাল’ নামের এক ভুক্তভোগী। মামলা সূত্রে জানা গেছে, দুলাল এর কাছে মাকসুদুর রহমান, ফরিদ, মাহফুজুর রহমান ও নাজিম অস্ত্র ঠেকি চাঁদা দাবী করে। দুলাল চাঁদা দিতে অস্বীকার করলে মাকসুদ গংরা তাকে মারধর করে তার কাছ থেকে জোরপূর্বক ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় । পরে দুলাল বাদী হয়ে মাকসুদুর রহমান, ফরিদ, মাহফুজুর রহমান ও নাজিম বিরুদ্ধে আদালতে চাঁদাবাজী মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের চার্জশীটে মারধর ও টাকা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়াও মাকসুদ মেম্বারের ভাই মোহাম্মদ রাসেলকে সম্প্রতি ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে ভোলা সদর থানা পুলিশ। উক্ত মাদক মামলায় রাসেল জেল খেটেছে।

এলাকাবাসীর দাবি, মাকসুদ মেম্বার ও তাঁর রাসেল এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী। সাধারণ মানুষকে জিম্মি করে জমি দখল, মাদক ব্যবসা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে তারা।

ভূয়া দাতা ও গ্রহীতার মাধ্যমে সম্পাদিত ২০১৩ সালের সেই অবৈধ দলিল অবিলম্বে বাতিলসহ জালিয়াতি চক্রের মূল হোতা মাকসুদ মেম্বার ও তার পরিবারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও আলীনগরের সাধারণ জনগণ। এ বিষয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মাকসুদুর রহমান মেম্বারের বক্তব্য নেওয়ার জন্য তার নাম্বারে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। আবারও ফোন করলে তিনি নেটওয়ার্ক সমস্যা কথা বলে ফোন কেটে দেন। পরবর্তীতে আবারও ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১:৫৪:২৭   ২৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
লালমোহনে মাদকসহ আটক ৩
ভোলায় ১০৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক
ভোলায় দেশীয় অস্ত্র ও বগি দাসহ গ্রেফতার ১
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই
ভোলায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৬
দৌলতখানে ওসিকে ছাত্রলীগ নেতার থ্রেট, কল রেকর্ড ভাইরাল
চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার



আর্কাইভ