ভোলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন
বুধবার, ১৫ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার সকল এইচএসসি পরীক্ষার্থীরা ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির পালন করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলে বাড়ি চলে যান।

এর আগে এইচএসসি পরীক্ষার্থী শেষে শিক্ষার্থীরা জড়ো হন প্রেসক্লাবের সামনে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই ভোলার বিভিন্ন স্থানে অবস্থান নেন পুলিশ।

মানববন্ধনে আসা শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পরীক্ষা তাদের আশানুরূপ হয়নি। যার কারণে তারা আশাহত হয়েছেন। আগামী পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য প্রশ্নের মান উন্নত করার আহ্বান জানান। এছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

তবে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বলেন, কিছুসংখ্যক শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে গেছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:২০   ১৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ভোলার শরীফুল
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা



আর্কাইভ