
তানজিল হোসেন ॥
ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১৭৫নং পাঙ্গাশিয়া আমিন বাজার সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রাঙ্গণে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এবং FMCF Project-এর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ২টি নৌকা বিতরণ করা হয়েছে।
বিতরণ করা ২টি নৌকার দৈর্ঘ্য প্রায় ৭৬ ফুট ৫ ইঞ্চি, প্রস্থ ৮ ফুট এবং এতে ৪ সিলিন্ডার কেন্টা ইঞ্জিন সংযুক্ত রয়েছে। ২টি নৌকা মোট ২০টি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ও নদীনির্ভর জনপদের প্রান্তিক মানুষের জীবন-জীবিকা উন্নয়নে
ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই নৌকা বিতরণ কর্মসূচির মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিরাপদে নদীতে চলাচল, মাছ আহরণ এবং জীবিকা নির্বাহের সুযোগ পাবে। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আয়োজনের সমাপনী বক্তব্যে বিএম আফজাল হোসেন বলেন, ব্র্যাক সবসময় মানুষের পাশে থেকে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সহায়তা উপকারভোগী পরিবারগুলোর অর্থনৈতিক কর্মকা-কে আরও গতিশীল করবে এবং তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএম আফজাল হোসেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি), বরিশাল; আব্দুল মালেক জমাদ্দার, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), ভোলা; কাজী গোলাম কবির, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা; মোহাম্মদ আওলাদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক (FMCF), গাজীপুর; সঞ্জিত কুমার বৈরাগী, সিনিয়র এরিয়া ম্যানেজার (দাবি), ভোলা; মো. হাফিজুল রহমান (BDC), ব্র্যাক জেলা সমন্বয়কারী, ভোলা; সরদার কামরুল হোসেন, এলাকা ব্যবস্থাপক (দাবি), বাঘারহাট; মো. শাহীন রেজা (ইউট), বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট, ভোলা; এবং মো. নেছার উদ্দিন, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি), বাঘারহাট। এবং ১৭৫নং পাঙ্গাশিয়া আমিন বাজার সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতি বাংলাদেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মো. হারুন অর-রশিদ, দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেনসহ অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা ব্র্যাকের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রান্তিক মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২০:২০:৫৪ ৩৫১ বার পঠিত