শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ তীব্র যানযটে নাজেহাল অবস্থা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ তীব্র যানযটে নাজেহাল অবস্থা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শিক্ষার্থী আন্দোলনের অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের পর বোরহানউদ্দিন আব্দুল জব্বার সরকারি কলেজের পরীক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, চলমান শিক্ষা সংকটের সমাধান এবং পরীক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

চট্টগ্রামে বন্যকবলিত শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ, পরীক্ষার হলে সিসি ক্যামেরা, হলে শিক্ষকদের কঠোর নজরদারি বন্ধ ও বেফাঁস মন্তব্যের ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভোলার বোরহানউদ্দিনের দক্ষিণ বাসস্ট্যান্ডে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনে নেতৃত্ব দেন মো. মাশফিক, আলভী, সিহাব, সাদ, সিয়াম ও রাফি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, পৌর বিএনপির নেতা মনিরুজ্জামান কবির মিয়া, ছাত্রদল নেতা তানজীল, শাকিলসহ প্রশাসন ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন।

শিক্ষার্থীরা জানান, বিকেল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে তাদের দাবিদাওয়া নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

 ---

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রীর কিছু মন্তব্য শিক্ষার্থীদের মর্যাদাহানিকর। একজন শিক্ষার্থী বলেন, “যিনি শিক্ষার্থীদের নিয়ে এমন মন্তব্য করেন, তার দায়িত্বে থাকার নৈতিক ভিত্তি নেই।”

তারা আরও দাবি করেন, বন্যাকবলিত এলাকায় কোমরসমান দুর্গন্ধযুক্ত পানি অতিক্রম করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াকে তারা শিক্ষার্থীদের প্রতি অবিচার বলে উল্লেখ করেন।

একজন আন্দোলনকারী বলেন, “বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।”

এছাড়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের মান ও পরীক্ষার চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে পরীক্ষা তুলনামূলক শিক্ষাবান্ধব করার দাবি জানান।

তারা আরো দাবি করেন, বোরহানউদ্দিন মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়েও কয়েকজন শিক্ষার্থী অভিযোগ তোলেন। তাদের দাবি, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কঠোর নজরদারি, সিসিটিভির পর্যবেক্ষণ এবং দায়িত্বপ্রাপ্ত কিছু শিক্ষকের আচরণ পরীক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করছে। এ সময় তারা কেন্দ্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট এক শিক্ষকের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা অভিযুক্ত শিক্ষকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৫   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় জাফর গ্রেপ্তার
বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
জেলে অসহায় দুস্তদের ৩৩ বস্তা সরকারি চাল বিএনপি নেতার হাতে জব্দ
সাড়ে ৩ মাসেও সতেজ রয়েছে মৃত ব্যক্তির কবরে পুঁতে রাখা খেজুরের ডাল; মানুষের কৌতূহল
বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ভোলায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভাঙ্গা কাঁচে দুই উদ্যোক্তার চুড়ি তৈরির কারখানা
ঢাকার বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল বোরহানউদ্দিনের মামুনের
বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



আর্কাইভ