
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রাম মৃধা বাড়ী জামে মসজিদ’র আয় ব্যায় হিসাব নিয়ে সাবেক মসজিদ কমিটির সভাপতি আঃ মান্নান মেম্বার বর্তমান কমিটির সভাপতি নাছির আহাম্মদ মাষ্টার’র গংরা ২৭ জুন মঙ্গলবার দুপুরে মসজিদের হিসাব নিয়ে বসলে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্কুল শিক্ষিকা সহ ৩ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।
জানা যায় নাছির আহাম্মদ মাষ্টারের নেতৃত্বে মোঃ শাহাবুদ্দিন (৩৫) পিতা মৃত মুনাফ মৃধা মোঃ ছিডু (৬৫) পিতা আঃ রশিদ মৃধা মোঃ কাশেম (২৬) পিতা মোঃ ছিডু বেপারী এরা সবাই একত্রিত হয়ে হামলা করেন, প্রতিপক্ষ স্কুল শিক্ষিকা মোসাঃ ইয়ানুর (৩০) স্বামী জাহাঙ্গীর আলম, আঃ আলী (২৭) পিতা আ ঃরব, মোঃ ইব্রাহিম পিতা আঃ কাদের এদের ২ জন কে চরফ্যাশন হাতপাতাল ও এক জন কে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। একটি সূত্রে জানায় মসজিদ কমিটিতে দীর্ঘদিন যাবৎ আঃ মন্নান মেম্বার সভাপতি থাকায় আয় ব্যায় গড়মিল হওয়াতে মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা ও স্থানীয় মুসল্লিরা নতুন কমিটি করার প্রস্তাব করলে সকলে একত্রিত হয়ে নাছির আহাম্মদ মাষ্টার কে সভাপতি করেন নতুন কমিটিতে এসে হিসাব নিকাশ এর জন্য স্থানীয় একটি ফয়সালায় বসেন। ফয়সালার প্রধান থাকেন দুলারহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম (আজাদ) এ ব্যপারে মসজিদের ইমাম মোঃ আলাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে জানান ফয়সালার শেষ প্রর্যায় এসে হঠাৎ আলি আজগত ও মোঃ আলী নাছির আহাম্মদ গংদের উপর উত্তেজিত হলে কিছু ক্ষনের মধ্যে দুই গ্রুপের ভিতরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যপারে বিচারের প্রধান মাওলানা আবুল কালাম আজাদ’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, মসজিদের আয় ব্যায় হিসাব নিয়ে দুই গ্রুপ বসাবসির সিদ্ধান্ত হয়। এতে সকলের সম্মতিতে আমাকে বিচারের প্রধান রাখা হয়। মসজিদের হিসাব কিতাব শেষ পর্যায় এসে আলি আজগর’র গংরা উত্তেজিত হলে পরিস্থিতি উত্তোপ্ত হয়ে পড়লে দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ ঘটে।
বাংলাদেশ সময়: ০:১৩:০৪ ৪৬৪ বার পঠিত