মনপুরার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে উপকূলের বাসিন্দাদের

প্রচ্ছদ » জেলা » মনপুরার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে উপকূলের বাসিন্দাদের
বুধবার, ৮ জুলাই ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় টানা ভারী বর্ষণে উপজেলার ৫টি ইউনিয়েনর বেশিরভাগ এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ফসলের মাঠ ও বিস্তীর্ণ এলাকা। এতে চরমে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও উপকূলের বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে উপকূল জুড়ে ভারী বর্ষণ চলছিল। গত তিনধরে উপকূলে মুষুলধারের বৃষ্টি হচ্ছে।

এতে করে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এতে পরিবারের দুর্ভোগ চরম আকার ধারন করেছে।

এদিকে মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, মনপুরা বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচর, কাজীরচর ও কলাতলী চরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ৩-৪ ফুট পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

---

এতে মনপুরা উপকূলের মূল ভূখন্ডে বসবাসরত ও বিচ্ছিন্ন কলাতলীর এলাকার বাসিন্দরা ঘর থেকে বের হতে পারছেনা। দোকানপাঠ, ব্যবসা-বানিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছে শ্রমজীবি মানুষগুলো। কাজ না করতে পারায় অনেকের চুলায় হাড়ি ওঠেনি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রাম ও দক্ষিণ সাকুচিয়া এলাকার গ্রামের বেশির এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও হাজিরহাট ইউনিয়ের দাসেরহাট, চরযতিনের নিুাঞ্চল, সোনারচর গ্রামের পূর্ব ও পশ্চিম পাশ, মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় ও কাউয়ারটেক এলাকা ও উত্তর সাকুচিয়া এলাকার চরগোয়ালিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে জলবদ্ধতা সৃষ্টি হয়।

---

হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা সফিজল, হেলাল, ইউসুফ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাকিব, উত্তর সাকুচিয়া ইউনিয়নের সজিব, হাসান ও মনপুরা ইউনিয়নের নাহিদ ও মোস্তফা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে মনপুরার চারপাশে বেড়ীর কাজ চলছে তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়াও প্রায় স্লুইজ গেট অকেজো হয়ে পড়ে থাকায় খাল দিয়ে পানি নামতে পারছেনা।

এইব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসাফউদ্দৌলা জানান, টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্লুইজ গেট মেরামত সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৩:৩৯:৫৫   ৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ