সাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রচ্ছদ » জেলা » সাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বুধবার, ৮ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোটার ॥

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবের কারণে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করেছে। মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা থেকে ভারি বৃষ্টি হচ্ছে।

সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করায় ভোলা-মনপুরা-হাকিমুদ্দনসহ ৫টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গত ২৪ ঘন্টায় ভোলায় ৫৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান।

এদিকে অতি জোয়ার ও নদী উত্তাল থাকায় মেঘনা নদীতে জেলে নৌকার পাশাপাশি লঞ্চ চলাচলে বিঘœ ঘটছে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী এলাকার জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছেন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) প্রকৌশলী তত্ত্বাবধায়ক মো. হাসানুজ্জামান বলেন, তাদের সবশেষে পর্যবেক্ষণে ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ভোলা জেলার মনপুরা-হাকিমুদ্দিনসহ অভ্যন্তরীণ ৫টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর-ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টা নাগাদ জেলাব্যাপী ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছিল।

বাংলাদেশ সময়: ৩:৩৭:৩৫   ৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ