লালমোহনে সিএনজি চালকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের, সিএনজিতে যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে সিএনজি চালকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের, সিএনজিতে যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ
বুধবার, ৮ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা জেলার বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাস বাহিনী দ্বারা সিএনজি চালকগনের উপর প্রতিনিয়ত নির্যাতন গাড়ী ভাংচুর করা সহ গাড়ী থেকে যাত্রী নামিয়ে নেওয়ার প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে ভোলা লালমোহনের চৌ-রাস্তা চত্বরে লালমোহন উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক সিএনজি চালক ও পরিবহন শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন সড়কে বাস মালিক সমিতির প্রভাবশালী একটি মহল সিএনজি চালকদের গাড়ি আটকে অবৈধ চাঁদা দাবি, মারধর এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এতে চালকদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে। এমনকি সিএনজিতে করে যাত্রী নেওয়ার সময় বিভিন্ন পয়েন্টে বাস মালিক সমিতির স্টাফরা সিএনজি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। প্রতিবাদ করলে তারা সিএনজি শ্রমিকদের মার ধর করে গাড়ি আটকে রাখেন। এতে করে প্রতিনিয়ত হয়রানির স্বীকার হয়ে সিএনজি চালকরা ঠিকমতো গাড়ি চালাতে পারছেনা। ফলে অনেক ড্রাইভার ও মালিকদের ঋণের কিস্তি বাড়ছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে আগে ট্রাফিক পুলিশ জরিমানা করলেও বর্তমানে বাসস্ট্যান্ড এলাকায় আনসার সদস্যদের উপস্থিতিতে বাস মালিক সমিতির লোকজন চালকদের মারধর ও হয়রানি করছে। দক্ষিণ আইচার চালক কামাল ফরাজীসহ একাধিক চালক হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা।

 সিএনজিতে পাঁচজন যাত্রী বহনের সুযোগ, স্বল্পমূল্যে গ্যাস সরবরাহ, শ্রমিকদের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধ, ক্ষতিগ্রস্ত সিএনজির ক্ষতিপূরণ, আহত চালকদের চিকিৎসা, চরফ্যাশনে সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড নির্মাণ এবং প্রচলিত পরিবহন আইন অনুযায়ী স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিতসহ ১০টি দাবি তুলে ধরা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভোলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান। তিনি বলেন, বাস মালিক সমিতির কোনো সদস্য সিএনজি চালকদের মারধর বা গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যরা কেবল আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, বিআরটিএর বিধি অনুযায়ী সিএনজিতে তিনজন যাত্রী বহনের অনুমতি রয়েছে। কিন্তু অনেক চালক সামনের আসন পরিবর্তন করে পাঁচজন যাত্রী বহন করছেন, যা আইনবহির্ভূত। এছাড়া আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে সিএনজির চলাচলও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন লালমোহন উপজেলার যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবীর হাওলাদার, লালমোহন সিএনজি মালিক সমিতি ঐক্য পরিষদ এর সভাপতি মো: শাহিন হাওলাদার, সিএনজি মালিক মো: বিল্লাল হোসেন, মো বাহারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ৩:৩৫:০৯   ৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ