প্রকাশিত সংবাদের প্রতিবাদে চেয়ারম্যান জোবায়েদ মিয়ার সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » প্রকাশিত সংবাদের প্রতিবাদে চেয়ারম্যান জোবায়েদ মিয়ার সংবাদ সম্মেলন
বুধবার, ৮ জুলাই ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ছোটমানিকা মৌজার ৪৩৯ ও ৪৪০ নম্বর খতিয়ানভুক্ত একটি স¤পত্তি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ ওই স¤পত্তি অবমুক্তি সংক্রান্ত মামলা (নং-৯১৯/১৪) বর্তমানে যুগ্ম জেলা জজ আদালত, ভোলায় বিচারাধীন রয়েছে।

নাজমুল আহসান জোবায়েদ মিয়া দাবি করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো স¤পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, যাদের বক্তব্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তারা উক্ত স¤পত্তির প্রকৃত পক্ষ নন এবং মামলার সঙ্গেও সংশ্লিষ্ট নন।

একপাক্ষিক তথ্যের ভিত্তিতে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ২০০৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনগণের সেবাই তার প্রধান লক্ষ্য এবং ব্যক্তি কিংবা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো নজির নেই বলেও তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা উচিত। একপাক্ষিক ও অস¤পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ ব্যক্তি, পরিবার এবং সমাজে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে, তবে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। তিনি যেকোনো তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।

পরিশেষে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বস্তরের জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ৩:৩৪:৩৫   ৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ তীব্র যানযটে নাজেহাল অবস্থা
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য
বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম



আর্কাইভ