ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক

প্রচ্ছদ » খেলা » ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ব্রাজিলের পরাজয়ের পর নিজের দেওয়া ঘোষণা বাস্তবায়ন করেছেন ভোলার এক ব্রাজিল সমর্থক। ম্যাচের আগে ব্রাজিল হারলে দুধ দিয়ে গোসল করে দলের সমর্থন ছাড়বেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। ব্রাজিল হেরে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করেন এই ফুটবলভক্ত।

সোমবার (৬ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকীর্ত্তি গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়ার ঘোষনা দেন আবুল বশার (২৯) নামের ওই ব্রাজিল সমর্থক। তিনি ওই এলাকার বাসিন্দা।

এ সময় উপস্থিত উৎসুক জনতা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

ব্রাজিল সমর্থক আবুল বশার বলেন, ব্রাজিলের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন। তাই আবেগের বশে এমন ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দল হেরে যাওয়ায় নিজের কথার মূল্য দিতেই তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন।

তিনি আরও বলেন, জন্মের পর ব্রাজিল সমর্থন করলেও বিশ্বকাপ নিতে দেখিনি। এই বিষয়ে আর্জেন্টিনা সমর্থকরা আমাদের নিয়ে প্রায়ই ট্রল করেন। তাই দুধ দিয়ে গোসল করে চিরদিনের মত ব্রাজিল সমর্থন ছেড়েছেন। তবে পরবর্তীতে কোন দলের সমর্থন করবেন তাও নিশ্চিত করেননি তিনি।

স্থানীয়দের কেউ কেউ তার এই কাজকে নিখাদ ফুটবল প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি ছিল খেলার আনন্দ ও আবেগকে ঘিরে দেওয়া একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি।

এদিকে তার এই ব্যতিক্রমী কা-ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও চলছে নানা আলোচনা ও সমালোচনা।

বাংলাদেশ সময়: ০:৫০:১১   ৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক



আর্কাইভ