দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



---

নিজাম উদ্দিন দিপু ॥

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” Íএই প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে ভোলার দৌলতখানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আখতার উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা ছগির আহমেদ, দৌলতখান থানার সেকেন্ড অফিসার এসআই মাইনুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার জনাব মোহাম্মদ খায়রুল আলম এবং দৌলতখান উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা গোলাম মাওলা। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

---

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংস্থা থেকে সহজ শর্তে ঋণ নিয়ে গ্রামীণ জনগোষ্ঠী বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন এবং নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখা সফল সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠানটির যৌথ আয়োজনে ছিল দৌলতখান উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দৌলতখান, ভোলা।

বাংলাদেশ সময়: ০:৪৮:১০   ৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
জমি সংক্রান্ত বিরোধের জের: দৌলতখানে ঘর ভাঙচুর ও গৃহবধূকে পিটিয়ে জখম
দৌলতখানে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস
দৌলতখানে পুলিশ সদস্যসহ দুই জন গ্রেফতার
দৌলতখানে নাজিমের স্বপ্ন পুড়ে ছাঁই
দৌলতখানে জামায়াতের ইউনিট সমাবেশ অনুষ্ঠিত
দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
মদনপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
দৌলতখানে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার



আর্কাইভ