জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বোরহানউদ্দিনে র‍্যালি, আলোচনা সভা ও চারা বিতরণ

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বোরহানউদ্দিনে র‍্যালি, আলোচনা সভা ও চারা বিতরণ
সোমবার, ৬ জুলাই ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বোরহানউদ্দিনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মণ। প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম।

---

স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহে আলম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। কৃষি উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

---

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিআরডিবির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বিআরডিবি বোরহানউদ্দিন কার্যালয়ের জুনিয়র অফিসার (হিসাব) মোঃ শরীফ এবং মাঠকর্মী মোঃ জামাল হোসেন ও মোঃ সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, উপকারভোগী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩৭   ৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ তীব্র যানযটে নাজেহাল অবস্থা
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য
বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম



আর্কাইভ