মনপুরায় মিয়ানমারের পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় মিয়ানমারের পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
সোমবার, ৬ জুলাই ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে (বার্ম) পাচারের সময় সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ একজন আটক করে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এই সময় ট্রলারের মালিক সহ অন্যান্যরা পাচরকারীরা পালিয়ে গেলেও এক সদস্যকে আটক করে যৌথ অভিযানে অংশ নেওয়া আইনশৃংখলাবাহিনীর সদস্যরা।

রোববার দুপুর ১১টায় জব্দকৃত ট্রলারের মালিকদ্বয় ও আটককৃত পাচারকারী সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত শুক্রবার (৩ জুলাই) রাতে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সারবোঝাই ট্রলারসহ এক পাচারকারীকে আটক করে।

আটককৃত পাচারকারী হলেন, মোঃ জুয়েল (২২)। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জহিরের ছেলে। অপর পাচারকারী ট্রলারের মালিক ও পলাতক সদস্য হলেন, ইদ্রিস মাঝি ও রিয়াজ। ওই দুইজনের বাড়ি একই ইউনিয়নে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে সমুদ্রগামী ট্রলারে করে সার ও সিমেন্ট মিয়ানমার পাচার করার প্রস্তুতি নেয় পাচারকারীরা। খবরপেয়ে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট ও সার সহ মোঃ জুয়েল নামে এক পাচারকারীকে আটক করে। পরে জব্দকৃত ট্রলার হাজিরহাট ঘাটে নিয়ে এসে ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ শত লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাউল উদ্ধার করে। তবে রোববার সকাল থেকে ওই ট্রলার থেকে পণ্য খালাস চলছে বলে জানায় পুলিশ।

পরে রোববার আটককৃত এক পাচারকারী ও পলাতক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মায়ানমারে পাচারের সময় মাছ ধরার ট্রলার বোঝাই সিমেন্ট ও সারসহ এক পাচারকরীকে আটক করে। থানায় মামলা হয়েছে। পলাতক পাচারকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১:০৯:৩০   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ