মদনপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রচ্ছদ » অপরাধ » মদনপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
সোমবার, ৬ জুলাই ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর টবগী গ্রামে দিদার হোসেন (৩৫) নামে এক যুবকের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দিদার হোসেন ওই গ্রামের আজিজল মাঝির ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার-পরিজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বজনদের সঙ্গে দিদার হোসেনের মনোমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে রাত সাড়ে ১০টার দিকে ঘরে থাকা ইঁদুর মারার বিষ সেবন করেন তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিকভাবে দেখভাল করলেও তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাত গভীর হওয়ার আগেই তিনি মারা যান।

এ ঘটনার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্য, দিদার হোসেন একজন জেলে হিসেবে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ তার এমন মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন ঘটনাস্থলে যান এবং পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।

মদনপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, দিদার হোসেন বিষপান করে আত্মহত্যা করেছেন বলে তারা জেনেছেন। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং পরিবারটি গভীর শোকে রয়েছে।

এ বিষয়ে দৌলতখান থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহ, হতাশা ও অভিমান থেকে এমন ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনা রোধে পরিবারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসিক সংকটে থাকা ব্যক্তিদের পাশে দাঁড়ানো জরুরি। বিশেষ করে গ্রামীণ জনপদে পারিবারিক বিরোধ বা মানসিক চাপের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বাংলাদেশ সময়: ১:০৬:৪৭   ৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ