ইলিশায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

প্রচ্ছদ » অপরাধ » ইলিশায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
রবিবার, ৫ জুলাই ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে স্বামীর সঙ্গে অভিমান করে সামিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া বেগম ওই এলাকার রাকিব হোসেনের স্ত্রী। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হলে রাকিব ঘর থেকে বেরিয়ে যান। পরে সামিয়া ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি।

পরে রাকিব ফিরে এসে স্ত্রীর কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় সামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রাকিব হোসেন বলেন, তিনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। পরে ঘর থেকে বের হয়ে গেলে এই ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০০   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ