দৌলতখানে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
রবিবার, ৫ জুলাই ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে রাজধানীর রামপুরা থানা এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় তার এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দৌলতখান আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খানের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ভোলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও দৌলতখান থানায় চাঁদাবাজির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা মডেল থানার ওসি মনিরুল ইসলাম।

রামপুরা থানা ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মঞ্জুর আলম খান রামপুরা থানায় আছেন। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পুলিশ যাচাই বাছাই করছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৫   ৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
জমি সংক্রান্ত বিরোধের জের: দৌলতখানে ঘর ভাঙচুর ও গৃহবধূকে পিটিয়ে জখম
দৌলতখানে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস
দৌলতখানে পুলিশ সদস্যসহ দুই জন গ্রেফতার
দৌলতখানে নাজিমের স্বপ্ন পুড়ে ছাঁই
দৌলতখানে জামায়াতের ইউনিট সমাবেশ অনুষ্ঠিত
দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
মদনপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
দৌলতখানে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার



আর্কাইভ