ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ৫ জুলাই ২০২৬



---

‎আজকের ভোলা রিপোর্ট ॥

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন-২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩রা জুলাই) সকালে উকিল পাড়া গোরস্থান মাদ্রাসা সংলগ্ন নিজস্ব অফিসে সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর এবং ‎প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি স¤পাদক এস এম কামরুল ইসলাম।

সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইনের সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।

‎প্রধান অতিথি ইমরান হোসাইন নূর বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি দক্ষ ও নববী আদর্শে উজ্জীবিত নেতৃত্ব তৈরির একটি অনন্য কারিগর। প্রশিক্ষিত ও আদর্শিক নেতৃত্ব ছাড়া ইসলামী বিপ্লব কখনো সম্ভব নয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া দেশের প্রতিটি প্রান্তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যোগ্য ও আদর্শিক নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎তিনি আরও বলেন, আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যারা কেবল মেধা ও যোগ্যতায় নয়, বরং নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তায় শ্রেষ্ঠ হবে। নববী আদর্শের আলোকে একটি কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর। ‎জুলাই গণঅভ্যুত্থানে সংগঠনের ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি বলেন, জুলাই বিপ্লবের সম্মুখভাগে থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহসিকতার পরিচয় দিয়েছে। ছাত্র-জনতার অধিকার আদায় এবং ন্যায়ের পক্ষে লড়াইয়ে আমাদের কর্মীরা বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই এর নির্দেশে যেভাবে রাজপথে থেকে আপসহীন নেতৃত্ব দিয়েছে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যেকোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে যেতে চাই।”

‎তৃণমূল সম্মেলনে সংগঠনের জেলা, থানা ইউনিয়নের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ‎বক্তারা তাদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সংগঠনের আদর্শিক কার্যক্রমকে আরও বেগবান করা, জনশক্তি বৃদ্ধি, আগামী দিনের ছাত্র রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০:২৯:৫২   ৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
রাজাপুরে ৩২ পরিবার পেল ত্রাণ সহায়তা
যুব নেতৃত্ব বিকাশে সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
ভোলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
৩নম্বর সতর্ক সংকেত: জেলে ও ট্রলার মালিকদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ কোস্ট গার্ডের
ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো দেওয়া হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ