লালমোহনে জোরপূর্বক পুকুর জমি দখল করার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে জোরপূর্বক পুকুর জমি দখল করার অভিযোগ
রবিবার, ৫ জুলাই ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে প্রভাবশালী প্রতিপক্ষ জোরপূর্বক পুকুর জমি দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে একই এলাকার রুহুল আমিন ও মনিরদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রভাবশালী মনির গংরা সুযোগ পেলেই রুহুল আমিনদের সাথে দুর্ব্যবহার করে, তাদের দখলে থাকা জমিতে গিয়ে হাঙ্গামা শুরু করে, জোরপূর্বক দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন মনির গংরা বিরোধীয় পুকুরে মাছের পোনা ছাড়তে যায়। এসময় রুহুল আমিনের ছেলে হাছনাইন এসে বাধা দেয় এবং সে জানতে চায়, পুকুরে তো আমাদের মালিকানা আছে, আমাদেরকে না ডেকে আপনারা মাছ ছাড়েন কেন? এরপরই মনির, গিয়াস, রনি, ইছাহারুল্লাহ, নুর হোসেন, আকরামসহ কয়েকজনে মিলে লাঠিসোটা নিয়ে এসে রাওয়ানি দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। হাছনাইনকে মাদক দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। প্রতিপক্ষের এরকম হুমকিধামকিতে নিরিহ রুহুল আমিনের পরিবার অসহায় হয়ে পড়ে, আতঙ্কে দিন কাটে। হাছনাইন জানান, আমি অনলাইনে ব্যবসা করি। ওনাদের হুমকিতে আতঙ্কে আছি। আমরা ন্যায় বিচার দাবি করি। এরকম বানোয়াট কিছু যেন প্রতিপক্ষ করতে না পারে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি। বৈধ কাগজপত্রে আমরা জমির মালিক এবং দখলে বিদ্যমান আছি। আমাদেরকে উচ্ছেদ করে জোরপূর্বক জমি পুকুর দখলে নেয়ার জন্য তারা নানারকম ষড়যন্ত্র করে। এদিকে গিয়াস জানান, দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে বিরোধ চলে আসছে। কাগজপত্রের বিচারে যারা যারা পায় তারা নিবে।

বাংলাদেশ সময়: ২০:২৯:২২   ৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ