লালমোহনে জমি বিরোধের জেরে পুকুরের পাড় কেটে ক্ষতি, ৫০০ সুপারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে জমি বিরোধের জেরে পুকুরের পাড় কেটে ক্ষতি, ৫০০ সুপারি গাছ কেটে নেওয়ার অভিযোগ
রবিবার, ৫ জুলাই ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একটি পুকুরের পাড় কেটে ক্ষতিসাধন এবং প্রায় পাঁচ শতাধিক সুপারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ো মিয়াগো বাড়ির বড়ো পুকুরে উত্তর পাশে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী ইয়াসিন আজাদ অভিযোগ করে বলেন, তিনি ক্রয়সূত্রে মালিক হওয়া প্রায় এক একর জমি গত ১৫ বছর ধরে ভোগদখল করে আসছেন। তার দাবি, পাশ্ববর্তী এলাকার মৃত আবু নাসির ভুইয়ার ছেলে আহসান উল্লাহ আরিফ ওই জমির মালিকানা দাবি করে একটি জাল দলিল তৈরি করে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমার মাধ্যমে তাকে হয়রানি করে আসছে। তিনি আহসান উল্লাহ আরিফ এর থেকে এখনও ৪৮ শতাংশ ক্রয়কৃত জমি পাবেন বলে জানান এবং সেই জমি বুঝিয়ে দিচ্ছে না। তিনি আরও বলেন, আদালতের রায়ে দলিলটি জাল হিসেবে প্রমাণিত হয়েছে। এরপরও অভিযুক্ত আহসান উল্লাহ আরিফ, যিনি বর্তমানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে অভিযোগ করা হয়েছে। আহসান উল্লাহ আরিফ দীর্ঘ ৩-৪ বছর পর্যন্ত একের পর সুপারি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলা ও নিয়ে যাওয়া সহ নানান ধরনের ক্ষতি করে আসছে এতে মোট ৫০০টি সুপারি গাছ কেটে ফেলা ও নিয়ে যাওয়া হয়েছে। গত সোমবার গভীর রাতে তার পুকুরের পাড় কেটে ক্ষতিসাধন করে এবং প্রায় ৫০ টি সুপারি গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আহসান উল্লাহ আরিফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০:২৮:৩৮   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ