ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির রায়

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির রায়
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় স্ত্রী আফজুন বেগম হত্যা মামলায় স্বামী মো. মোক্তার হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ. এম. রেজা এ রায় এই রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন রাতে বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে আফজুন বেগমকে গলা চেপে হত্যা করেন মোক্তার হোসেন। পরদিন নিহতের বাবা বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদন্ড ও অর্থদন্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. তৈয়ব। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫২   ৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চরফ্যাশনের আদালত চত্বর
ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির রায়
ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বাদীর বিষপান
ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
ভোলায় গ্রাম আদালত বিষয়ক দু’দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন
ভোলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক সভা
ভোলার আলোচিত মিতু হত্যাকান্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিতে ওসিকে তলব আদালতের
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড
ভোলায় বিচার বিভাগের অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত



আর্কাইভ