
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম অবৈধ গাঁজাসহ মো. আলম হাওলাদার (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার এসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান চালান। এ সময় বোরহানউদ্দিন থানাধীন এলাকা থেকে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী আলম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশের চৌকস টিমটি। গ্রেফতারকৃত আসামি মো. আলম হাওলাদার বোরহানউদ্দিন থানার বড় মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২৭:২৪ ৬২ বার পঠিত