ভোলায় এইচএসসিতে অংশ নিচ্ছে ১২ হাজার ৮৭২ জন

প্রচ্ছদ » জেলা » ভোলায় এইচএসসিতে অংশ নিচ্ছে ১২ হাজার ৮৭২ জন
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

সারাদেশে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় ভোলা জেলা অংশ নিচ্ছে ১২ হাজার ৮৭২ জন। যাদের মধ্যে এইচএসসিতে ৯ হাজার ৬৩৬ জন, আলিমে ১ হাজার ৯০৭ জন এবং কারিগরিতে ১ হাজার ৩২৯ জন।

জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ৩৯টি। যারমধ্যে এইচএসসিতে ২৫, আলিমে ৭ এবং কারিগরিতে ৭ কেন্দ্র। প্রথমদিন এইচএসসিতে বাংলা ১ম পত্র, আলিমে বাংলা ১ম পত্র এবং কারিগরিতেও বাংলা ১ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পরীক্ষা কমিটি।

কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভিজিলেন্স টিম এবং জেলা প্রশাসনের কর্মকর্তরা পরীক্ষা পরিদর্শন করবেন।

এছাড়াও পরীক্ষা কেন্দ্রের সুশৃঙ্খল পপরিবেশ বজায় রাখতে আশপাশে দায়িত্ব পালন করবে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১:৩৭:৪৭   ৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ