তজুমদ্দিনে কৃষি অফিসের বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে কৃষি অফিসের বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ২৯ জুন ২০২৬



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভোলার তজুমদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ৩ হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা অনুযায়ী পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে চারাগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ করছি। এসব চারা একদিকে যেমন পরিবেশ রক্ষা করবে, অন্যদিকে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়তা করবে। প্রত্যেক কৃষককে চারা রোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, একজন কৃষক যদি একটি চারাও সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে ভবিষ্যতে তা পরিবার ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে। সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১:৩৪:৫৯   ৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
তজুমদ্দিনের চরে জমি দখলের সময় বাঁধা দিলে নারীকে পাওয়ার টিলার দিয়ে চাঁপা দেয়ার চেষ্টা
তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন
তজুমদ্দিনে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কপিল চন্দ্র গ্রেফতার
তজুমদ্দিনে অপরাধের সম্রাজ্য গড়ে তোলা এক ডাকাত ফ্যামিলি?
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এলাকায় তোলপাড়
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা



আর্কাইভ