ভোলায় জামায়াতের সদস্য শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় জামায়াতের সদস্য শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত
রবিবার, ২৮ জুন ২০২৬



---

মোঃ আব্দুর রহমান হেলাল ॥

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে ‘সদস্য শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ শিক্ষাশিবিরে নেতৃত্বের আদর্শ, সাংগঠনিক দায়িত্ববোধ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোলা জেলা আমির মো. জাকির হোসাইন-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দীন উদ্দিন খান রাজী এবং জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. শাহজাহান বলেন, একটি আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে তিনটি গুণ অপরিহার্য ‘তাকওয়া, আমানতদারিতা ও ইনসাফ। তিনি বলেন, একজন নেতার ব্যক্তিগত জীবন, সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের প্রতি দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে এই তিনটি বৈশিষ্ট্যের প্রতিফলন থাকতে হবে। নেতৃত্ব কোনো পদ বা মর্যাদার বিষয় নয়; বরং এটি আল্লাহভীতি, সততা ও ন্যায়বিচারের বাস্তব অনুশীলন।

তিনি সদস্যদের উদ্দেশে আরও বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন, দায়িত্বশীলতা এবং মানুষের কল্যাণে নিবেদিত থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে।

শিক্ষাশিবিরে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে সাংগঠনিক দিকনির্দেশনা, নেতৃত্ব বিকাশ, আদর্শিক চর্চা এবং সদস্যদের করণীয় বিষয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০:২৫:১৪   ৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ