জমি বিরোধের জেরে বৃদ্ধ ও নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, দৌলতখানে মামলা

প্রচ্ছদ » অপরাধ » জমি বিরোধের জেরে বৃদ্ধ ও নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, দৌলতখানে মামলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬



---

জি এম ছানাউল্লাহ।।

ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. আবু তাহের (৮৫) ও লিজা বেগম (৩৩)-কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লিজা বেগম বাদী হয়ে দৌলতখান থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পূর্ব থেকে চলমান জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা তাদের পথরোধ করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে বৃদ্ধ মো. আবু তাহের ও লিজা বেগমকে এলোপাতাড়িভাবে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মো. ফরহাদ (৩৫), মো. সিরাজ (৫৫), মো. মোশারফ হোসেন (৫০)-সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালায়। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

গুরুতর আহত মো. আবু তাহের (৮৫) ও লিজা বেগম (৩৩)-কে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় দৌলতখান থানায় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩২৩, ৩২৪ ও ৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় জড়িত অভিযুক্ত সিরাজ নামে একজনকে আটক করেছি, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১১   ১৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ