ভূয়া ওয়ারিশ সনদ নিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » ভূয়া ওয়ারিশ সনদ নিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



---

তজুমদ্দিন প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন পরিষদ থেকে ভূয়া ওয়ারিশ সনদ নিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার| বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৭টায় তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোক্তভোগী পরিবারের সন্তান মোঃ শামিম|

লিখিত বক্তব্যে শামীম জানান, আমরা তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামের মৃত মোঃ ছাদেক ও মৃত জুলেখার সন্তান হিসেবে ওয়ারিশ| আমরা গত ২৯ জুলাই ২০২৫ তারিখে চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়ার কাছ থেকে ৪৬নং স্মারকে ওয়ারিশ সনদ গ্রহণ করি| কিন্তু একই প্যানেল চেয়ারম্যান ৫ অক্টোবর ২০২৫ তারিখে বোরহানউদ্দিন উপজেলার ইকবাল হোসেন শাহিনকে ৮ ওয়ারিশের তথ্য ঠিক রেখে তাদের দাদার নাম নুরুল হক পরিবর্তন করে ছাদেক লিখে আরেকটি ওয়ারিশ সনদ প্রদান করেন| প্রতারক ইকবাল হোসেন শাহিন আমাদের চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামের ঠিকানা পরিবর্তন করে একই উপজেলার সোনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরজহিরউদ্দিনের ঠিকানা ব্যবহার করে সোনপুর ইউনিয় থেকে ১৩ অক্টোরব ২০২৫ তারিখে আরেকটি ওয়ারিশ সনদ গ্রহণ করে| পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া ৫ অক্টোবরে প্রদান করা ওয়ারিশ সনদ বাতিল করে মৃত মোঃ ছাদেক পিতা মৃত আঃ ছমেদ নামে আরেকটি ভূয়া প্রত্যায়নপত্র প্রদান করেন| মৃত ছাদেককে চাদপুর ইউনিয়নের বাসিন্দা দেখালেও তিনি মূলত মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজ্ঞান সাকিনের বাসিন্দা| তাকে আমাদের পিতা প্রত্যায়নপত্রে তাকে আমাদের পিতা উল্লেখ করলেও তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই| পরে আমার মৃত মোঃ ছাদেক পিতা মৃত মোঃ নুরুল হকের ওয়ারিশগণ এসব বিষয়ে অবগত হয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদে আপত্তি দিলে গত ২৬অক্টোবর ২০২৫ তারিখে আমাদেরকে একটি প্রত্যায়নপত্র প্রদান করেন মোঃ শাজাহান মিয়া| সবশেষ গত মে ২০২৬ তারিখে চাঁদপুর/তজু/১৭৩নং স্মারকে মৃত মোঃ ছাদেক পিতা মৃত মোঃ নুরুল হককে বাতিল করে মৃত ছাদেকের পিতার নাম পরিবর্তন করে পিতা মৃত মোঃ আঃ ছমেদ দেখিয়ে পুনরায় আরেকটি প্রদান করেন শাজাহান মিয়ায়| যে কারণে আমরা বার বার হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয়ে আইনি জটিলতায় আটকা পরি| ভূয়া ওয়ারিশ সনদ দিয়ে আদালত থেকে ভূয়া পাওয়ার আফ অ্যাটোর্নি এনে পেশি শক্তি ব্যবহার করে মনপুরা উপজেলার গোয়ালিয়া সাকিনের ১০৭৪নং খতিয়ানের ৩২১০দাগে আমাদের বাবার নারে বন্দবস্ত নেয়া ১ একর ৫০ শতাংশ জমি জোড়পূর্বক দখল করেন| যার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলেও দাবী করেন সংবাদ সম্মেলনে| সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শামীমের ভাই নিজামুদ্দিন আমজাদ, তানভীর হাসান বোন আমেনা বেগম নাজরিন, শিপন আকতার, মোর্শেদা আরজু, শিরিনসহ অন্যান্য ওয়ারিশগণ| এ সময় তারা ভূয়া ওয়ারিশ সনদ যাচাই, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী করেন সংবাদ সম্মেলনে আসা ওয়ারিশগণ।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৭   ১২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ