
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির অপতৎপরতা রুখতে উপজেলা যুবদল বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে। সোমবার রাত ৮টায় উপজেলার সদর হাজিারহাট যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এই সময় “জয় বাংলা বলিস না, পিঠের চামড়া রাখবো না” “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর” “যুবদলের এ্যাকশন, ডাইরেক এ্যাকশন” শ্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিল শেষে যুবদল কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মোঃ বাবুল, ছিদ্দিক মোল্লা, মোঃ নাছির ও মোঃ নয়ন সহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ০:৩৮:৫৫ ৭৭ বার পঠিত