বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রচ্ছদ » খেলা » বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও হাজির ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট। ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্তদের মাঝে বিরাজ করে বাড়তি উন্মাদনা। পছন্দের দলকে সমর্থন জানাতে কখনো কখনো তা রূপ নেয় বিশাল আয়োজনে।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা দেশের মতো ভোলার বোরহানউদ্দিন উপজেলাতেও দেখা দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের ব্যাপক উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, জার্সি এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ছবি বহন করেন। মোটরসাইকেল, প্রাইভেটকার ও পায়ে হেঁটে শত শত সমর্থক এতে অংশ নেন। তাদের শ্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে উপজেলার প্রধান প্রধান সড়ক। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকরা প্রিয় দলের জয় কামনা করে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। অনেকেই আর্জেন্টিনার পতাকার আদলে নিজেদের যানবাহন ও পোশাক সাজিয়ে অংশ নেন, যা উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

আর্জেন্টিনা সমর্থকরা জানান, ফুটবল তাদের আবেগের জায়গা। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাফল্য তাদের অনুপ্রাণিত করেছে। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা এতে অংশ নিয়ে বিশ্বকাপের আমেজ আরও প্রাণবন্ত করে তোলেন। আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার আগে গত শনিবার ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মো. ইসমাইল নামের এক সমর্থক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছেন। তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন আর্জেন্টিনা সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৪   ২১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় ২৪ হাজার ৬ শ’ কেজি সার জব্দ, আটক ৮
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের
ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে ২৫ বছরের পথচলায় ভোলার বাঁধন
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
ভোলায় শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ শুরু, অংশ নেবে ৪০ শিক্ষার্থী
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের



আর্কাইভ