উপকূলীয় অঞ্চলে জলবায়ুকেন্দ্রিক প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে গ্রিন ক্লাইমেট ফান্ড

প্রচ্ছদ » জলবায়ু » উপকূলীয় অঞ্চলে জলবায়ুকেন্দ্রিক প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে গ্রিন ক্লাইমেট ফান্ড
রবিবার, ১৪ জুন ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট।।

উপকূলীয় এলাকায় জলবায়ু কেন্দ্রিক নতুন প্রকল্পে বিনিয়োগে সরকারকে সহযোগিতা করবে তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড।

এরই অংশ হিসেবে গত ৬ থেকে ১২ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল টিম তাদের মিশন সম্পন্ন করেছে।

মিশন প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা সমূহের এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের (ডিসি অফিস) সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে।

বৈঠকে জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম এর নেতৃতাধীন এ মিশনের অন্য সদস্য হলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল জিসিএফ ড. বাপন ফখরুদ্দিন।

জিসিএফ রিজিওনাল মূল্যায়ন মিশন ৯-১০ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় যোগ দেয় এবং জিসিএফ-এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা উপকূলীয় অঞ্চলের বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন কার্যক্রম, দুর্যোগসহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু সহনশীল উদ্যোগ সম্পর্কে সরেজমিনে অবহিত হন।

পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সিনিয়র সহকারী সচিব মো: আসসাদিকজামান, ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফ-এর লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা ও এলজিইডির কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫০   ১২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


উপকূলীয় অঞ্চলে জলবায়ুকেন্দ্রিক প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে গ্রিন ক্লাইমেট ফান্ড
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
দুর্যোগে বড় ঝুঁকি ভোলার ২১ চরে
ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন
ভোলায় বাড়ছে আবাদ, শূন্যের কোঠায় পতিত জমি
তজুমদ্দিনে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলা সক্ষমতা অর্জন বিষয়ে সচেতনতা সভা



আর্কাইভ