চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
শনিবার, ১৩ জুন ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. নিজাম উদ্দিন। তার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন তার বড় ভাই, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন।

এছাড়া চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (স্কাউট), চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফ উদ্দিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (স্কুল) এবং চর আর কলমী গাফুরিয়া মাদ্রাসার শিক্ষক কামরুল হাসান শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মাদ্রাসা) হিসেবে পুরস্কৃত হন। একইসঙ্গে চরফ্যাশন সরকারি কলেজকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মোট ১৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।

এর আগে একই দিন সকালে “মেধা, বিজ্ঞান, উদ্যোগে ও উদ্ভাবনের দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলা চত্বরে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

মুখস্থনির্ভর শিক্ষার বাইরে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫৯   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
চরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনের জেলে পল্লীতে নেই কোলাহল
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
চরফ্যাশনে২০২৪-এর ১৬ই জুলাই শহিদ দিবস পালিত
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
চরফ্যাশনে ২৫ পিচ ইয়াবাসহ আটক-১
চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা
চরফ্যাশনে পরীক্ষার কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা, ভাঙচুর
টানা ভারী বর্ষণে চরফ্যাশনের নিম্নাঞ্চল পানির নিচে: ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি



আর্কাইভ