বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
শনিবার, ১৩ জুন ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে একটি সার ও কীটনাশকের দোকানে দেয়াল ভেঙে চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল।

গ্রেফতারকৃতরা হলো, বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ কামালের ছেলে মোঃ এরশাদ (২৫) এবং দালালপুর ৬নং ওয়ার্ডের মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ জিহাদ ওরফে রকি (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুন দিবাগত রাত থেকে ৫ জুন সকালের মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা টবগী ইউনিয়নের মনিরাম বাজারে মোঃ ফিরোজের মালিকানাধীন ‘মেসার্স নাঈম এন্টারপ্রাইজ’-এর দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ক্যাশ বাক্স থেকে নগদ ৪০ হাজার টাকা এবং ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ১২ কার্টন কীটনাশক চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় দোকানের মালিক মোঃ ফিরোজ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা (মামলা নং-১৬, তারিখ-১২/০৬/২০২৬ খ্রিঃ) দায়ের করেন।

মামলা রুজুর পর ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিক-নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পিএসআই মো: মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১২ জুন দিবাগত রাত ২:২৫ ঘটিকার সময় নিজ ঘর থেকে প্রথম আসামি মোঃ এরশাদকে গ্রেফতার করা হয়।

পরে এরশাদের ঘর থেকে চুরি হওয়া ২ কার্টন কীটনাশক উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে একটি স্যামসাং র্ব্যান্ডের ট্যাব পাওয়া যায়, যার মালিকানা সংক্রান্ত কোনো সঠিক তথ্য দিতে না পারায় সেটিও জব্দ করে পুলিশ। পরবর্তীতে এরশাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোররাত ৩:৩০ ঘটিকার সময় অপর সহযোগী মোঃ জিহাদ ওরফে রকিকে গ্রেফতার করা হয়।

বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই সফল অভিযানের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ১:৪৭:২৮   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ