
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে ঘরের ছাদ ধসে ইমা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সোনা মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা ওই এলাকার নুরনবীর মেয়ে।
নিহত শিশুর চাচা মনির হোসেন জানান, ভোরে হঠাৎ ঘরের ছাদ ভেঙে পড়ে। এ সময় ছাদের নিচে থাকা ইমা চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কথা শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।
বাংলাদেশ সময়: ১:৪৪:১০ ১৩১ বার পঠিত