দৌলতখানে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » দৌলতখানে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

২০২৬ বিশ্বকাপ ফুটবল ১২ তারিখ উদ্বোধনী অনুষ্ঠান শেষে হয়েছে। ইতিমধ্যেই বিশ্বকাপ ফুটবল খেলায় আগামী ১৭ই জুন আর্জেন্টিনার খেলা কে সামনে রেখে দৌলতখানে বাইক শোভাযাত্রায় মেতে উঠেছেন দৌলতখানের আর্জেন্টিনা ও মেসি সমর্থকরা। বাইক শোভাযাত্রাটি শুক্রবার বিকেল ৫টায় দৌলতখান আমির্জান গজনবি স্টেডিয়াম থেকে শুরু হয়। দেখা যায় বিকেলে ৪টার পর থেকে একে একে আর্জেন্টিনার সমর্থকরা জড়ো হয়। পরে বাইক শোভাযাত্রাটি দৌলতখান থেকে ভোলার উপশহর বাংলাবাজার ও গুইংগারহাট চরপাতা বাজার হয়ে দৌলতখান বাজারে’র উত্তর মাথায় এসে শেষ হয়। পরে আর্জেন্টিনার তরুণ সমর্থকরা একে একে আর্জেন্টিনার প্রতি শুভকামনা রেখে স্বাগত বক্তব্য রাখেন। তারা জানান আমরা গতবারের চ্যা¤িপয়ন। এই বিশ্বকাপে কোন দলকে ছোট করে দেখছি না। সকল শক্তিশালী দলকে পিছনে ফেলে পুনরায় ২০২৬ এর বিশ্বকাপ জয়ী হয়ে মেসি বাহিনী ঘরে ফিরবে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ১:৪২:০৭   ৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক



আর্কাইভ