লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন
শনিবার, ১৩ জুন ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. তামিম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাদ বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম নোমান এবং উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ইভান, মো. মুসা কালামুল্লাহসহ ধলীগৌরনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২১ জন সমন্বয়ক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমি এলাকার তরুণদের ক্রীড়াচর্চার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরিতে অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে একাডেমির পক্ষ থেকে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি ফুটবল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ১:৪১:৩৪   ৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক



আর্কাইভ