বাঁচতে চায় মনপুরার রক্তযোদ্ধা হাসিব শান্ত, দরকার আর্থিক সাহায্য, বিত্তবানদের এগিয়ে আসার আহবান

প্রচ্ছদ » মনপুরা » বাঁচতে চায় মনপুরার রক্তযোদ্ধা হাসিব শান্ত, দরকার আর্থিক সাহায্য, বিত্তবানদের এগিয়ে আসার আহবান
শুক্রবার, ১২ জুন ২০২৬



---

আবদুল্লাহ জুয়েল, মনপুরা ॥

উপকূলের প্রত্যন্ত অঞ্চলে যে কোন অসহায় গরবি রোগিদে রক্তের প্রয়োজন হলে ছুটে যেতেন। জোগাড় করে দিতেন প্রয়োজনীয় রক্ত। যার নেশা ও পেশা অসহায়দের রক্ত জোগাড় করে দেওয়া বিনামূল্যে।

তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ভোলার মনপুরার উপজেলার রক্তযোদ্ধা হাসিব শান্ত। রক্তযোদ্ধা বলে ডাকেন মনপুরা উপকূলের বাসিন্দারা। পেশায় তিনি রেডক্রিসেন্ট রক্ত বিভাগে কাজ করেন।

আজ সেই রক্তযোদ্ধা হাসিব শান্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে ঢাকার সুপার ম্যাক্স হসপিটালে ভর্তি আছেন। আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

জানা যায়, তার তিনটি অপারেশন করতে হবে। যার জন্য প্রয়োজন ৪-৫ লক্ষ টাকা। টাকার অভাবে অপারেশন হচ্ছে না। ভর্তি আছেন ধানমন্ডির জেনেটিক প্লাজায় সুপার ম্যাক্স হসপিটালে।

এই রক্তযোদ্ধা হাসিব শান্ত দেশের বিত্তবান সহ সকলের কাছে নিবেদন করে জানান, সে সুস্থ্য হয়ে অসহায় মানুষের প্রয়োজনীয় রক্ত জোগাড় করে দিতে চায়। তার এই চাওয়া পূরণের জন্য দেশের বিত্তবানদের পাশাপাশি সকলকে আর্থিক সহযোগিতা করে এগিয়ে আসার আহবান জানান।

হাসিব শান্তকে আর্থিক সহযোগিতার জন্য তার ব্যক্তিগত বিকাশ ও নগদ একাউন্ট নাম্বার হল-০১৬০০-৩২৮১৭৬ (পার্সোনাল)

বাংলাদেশ সময়: ২২:৩৫:৪২   ১১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
মনপুরায় ৪৩ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
মনপুরায় ইউপি সদস্য বিএনপি নেতার কান্ড! কৃষককে মারধর, মাথার চুল কর্তন, সংবাদ সম্মেলনে অভিযোগ ভুক্তভোগী কৃষকের
টানা বর্ষণে ৮ দিন ধরে পানিবন্দি সরকারি বরাদ্দ নেই, ত্রান পায়নি মনপুরার পানিবন্দি মানুষ
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল, রাস্তা-ঘাট ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলো সাংবাদিকের কণ্যা
মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষের ভাগ্যে জুটেনি ত্রান



আর্কাইভ