তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় সাগরগামী জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মলংছড়া ইউনিয়নে সাগরগামী জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে সাবেক ছাত্রদল নেতা জসিম পাটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দেন। তিনি প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করার মাধ্যমে চাল বিতরণের দাবি জানান।

এদিকে একই সময়ে মলংছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম জেলেদের চাল বিতরণের অনুমতি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে যান। এ সময় জেলেদের তালিকা ও চাল বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

---

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে অন্তত পাঁচজন আহত হন।

এদিকে জসিম পাটোয়ারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় মলংচড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে দুই ধাপে বিতরণকৃত জেলেদের সরকারি চাল থেকে প্রায় ১০৪ জন কার্ডধারী জেলে বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও তারা চাল পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

 জসিম পাটোয়ারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম। তিনি বলেন, জসিম পাটোয়ারী ও সেলিম মেম্বারের নেতৃত্ব আমার উপর হামলা করা হয়। এতে আমার হাতভেঙ্গে যায়।

মলংচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় সিকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এই ঘটনা সময় তজুমদ্দিনের বাহিরে ছিলাম। জসিম পাটোয়ারী ও তার পিতা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এই চাউল বিতরন সম্পর্কে আমার কোন সম্পৃক্ততা নেই। তবে মলংচড়ার জেলেরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সে জন্য আমরা ইউএনও স্যারসহ সংশ্লিষ্টদের অবগত করি। এর বাহিরে কিছু নয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেদের চাল বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই ঘটনায় অভয় পক্ষ তজুমদ্দিন থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩৬   ১৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ