ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু

প্রচ্ছদ » জেলা » ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



---

মোঃ বশির আহমেদ ॥

ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে নতুন বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এসময় তিনি ফিতা কেটে নতুন বাসটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির তার বক্তব্যতে বলেন, “শিক্ষার্থীদের যাতায়াত সহজতর করা এবং তাদের পড়াশোনার পরিবেশ উন্নত করাই আমাদের লক্ষ্য। এই বাসটি শিক্ষার্থীদের সময় সাশ্রয় করবে এবং তাদের একাডেমিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে। সরকারি সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা শিক্ষার্থীদেরই দায়িত্ব।”

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল জানান, বাসের সংকটের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে অনেক কষ্ট হতো। নতুন এই বাসটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা অনেকাংশে কেটে যাবে। তিনি শিক্ষার্থীদের নিয়ম মেনে এবং সতর্কতার সাথে বাস ব্যবহারের আহ্বান জানান।

এ সময় কলেজ প্রশাসনের শিক্ষকগণ, শিক্ষার্থী এবং কলেজ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:২১:২৩   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ