
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় দোকান ও বিএনপি অফিসের সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে উত্তেজনার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতার মামলায় আরও এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। বুধবার (১০ জুন) দুপুর ১টায় আটককৃত ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
আটককৃত ছাত্রলীগ নেতা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিন পাটোয়ারীর ছেলে শিপন।
আটককৃত ছাত্রলীগের পরিবারের দাবী, শিপন শ্লোগান ও হট্টগোলের সাথে জড়িত নয়। তারা ইচ্ছাকৃতভাবে মামলায় শিপনে আসামী করেছে ও পুলিশ দিয়ে আটক করেছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক দল নেতার মামলায় আরও একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৬:১৪ ১১৩ বার পঠিত