খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন
বুধবার, ১০ জুন ২০২৬



---

মোঃ আব্দুর রহমান হেলাল ॥

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা, রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা এবং সাবেক চেয়ারম্যান এ কে এম ফারুককে পুনর্বহালের দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন ব্যাংকটির সচেতন গ্রাহকরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভোলা শহরের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান শাখার সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক গ্রাহক অংশ নেন। কর্মসূচিতে তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থা অক্ষুণè রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আমির হোসেন, মাওলানা আতাউর রহমান কামাল, আরিফুর রহমান, মাওলানা জাকির হোসেন, আব্দুল বারী, বিবি হাজেরা, উম্মে হাসান ও আয়েশা খানমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কোটি কোটি গ্রাহকের আস্থা অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা কাঠামো নিয়ে যে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তা সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।

---

তাদের অভিযোগ, একটি বিশেষ মহল ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা দাবি করেন, বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করে সাবেক চেয়ারম্যান এ কে এম ফারুককে পুনর্বহাল করা হলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হবে।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; দেশের অর্থনীতি, প্রবাসী আয়, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রতিষ্ঠান। তাই ব্যাংকটির পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখা সময়ের দাবি।

গ্রাহক প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সুমন বলেন, “ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা ব্যাংকের ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা চাই, গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক।”

আরেক গ্রাহক ইমরান হোসেন বলেন, “ইসলামী ব্যাংক লাখো মানুষের আস্থার প্রতীক। এ প্রতিষ্ঠানের সুনাম ও স্বাতর্ন্ত্য রক্ষায় প্রয়োজন হলে গ্রাহকরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।”

মানববন্ধন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা ব্যাংকের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রাহকবান্ধব পরিচালনা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ইসলামী ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের আস্থা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ৩:৫০:১৭   ১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ