লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার
বুধবার, ১০ জুন ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ এক লঞ্চকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় দিন আগে নদীতে পড়ে নিখোঁজ হয় শাহাদাত হোসেন (২৭) নামের ওই যুবক। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাজিরপুর ঘাটসংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত হোসেন চাঁদপুরের মতলব উপজেলার মাথাভাঙা নেছামদী গ্রামের মো. ডালিমের ছেলে। তিনি ঢাকা-চরমোন্তাজ নৌপথে চলাচলকারী এমভি রেডসন-৫ লঞ্চের ক্যান্টিন বয় হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন জেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সেটি উদ্ধার করে নাজিরপুর ঘাটে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নৌপুলিশের সহায়তায় মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত ৩ জুন তেঁতুলিয়া নদীর নাজিরপুর এলাকায় লঞ্চ চলাচলের সময় শাহাদাত নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই তাকে উদ্ধারে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বাবা মো. ডালিম নিজেও এলাকায় এসে মাইকিংসহ বিভিন্নভাবে ছেলের খোঁজ করেন, কিন্তু কোনো ফল মেলেনি।

মঙ্গলবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে শাহাদাতের পরনের পোশাক দেখে তাকে শনাক্ত করেন। পরিবারের দাবি, শাহাদাত দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহ থানায় রাখা হয়েছে। বিষয়টি নৌপুলিশকে অবহিত করা হয়েছে। নৌপুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া স¤পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ৩:৪৯:২১   ৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ