শাশুড়ি বকাঝকা করায় নিজেকে শেষ করে দিলেন রিজভী

প্রচ্ছদ » দৌলতখান » শাশুড়ি বকাঝকা করায় নিজেকে শেষ করে দিলেন রিজভী
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ।।

ভোলার দৌলতখানে রিজভী বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বিকেল ৫টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নলগোড়া এলাকার মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রিজভী ওই বাড়ির ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং একই উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের মো. সালাউদ্দিন মিয়ার মেয়ে।

জানা গেছে, গেল ১ বছর আগে ওই বাড়ির ওমান প্রবাসী সুমনের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিভাবে রিজভীর বিয়ে হয়। এরপর তিনি শশুড় বাড়িতে যান। সেখানে থেকে তিনি পড়াশোনা করেন। সম্প্রতি তাঁর অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল। কিন্তু তাতে শাশুড়ি রাজি ছিলেন না। পরে আজ সকালে এ বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে রিজভীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

অভিযোগ রয়েছে, গেল কয়েকদিন ধরে পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে শাশুড়ির সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অংশ গ্রহনে বাধা দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন রিজভী। যাঁর কারনে তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। মৃতের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে আশ-পাশের পরিবেশ।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

বাংলাদেশ সময়: ২:০৩:৪৬   ১১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
জমি সংক্রান্ত বিরোধের জের: দৌলতখানে ঘর ভাঙচুর ও গৃহবধূকে পিটিয়ে জখম
দৌলতখানে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস
দৌলতখানে পুলিশ সদস্যসহ দুই জন গ্রেফতার
দৌলতখানে নাজিমের স্বপ্ন পুড়ে ছাঁই
দৌলতখানে জামায়াতের ইউনিট সমাবেশ অনুষ্ঠিত
দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
মদনপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
দৌলতখানে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার



আর্কাইভ