
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার শশীভূষণ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৬ জুন) বিকেলে উপজেলার চর কলমী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স বিকেলে চর কলমী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর চর মঙ্গল এলাকার ইকবাল পাটোয়ারী মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন আলমগীর পাটোয়ারীর মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রসুলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মোঃ এরশাদের ছেলে মোঃ আরিফ (২২) এবং একই গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রাকিব হোসেন (১৯)। তল্লাশিকালে আরিফের কাছ থেকে ১১৫ পিস এবং রাকিবের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শশীভূষণ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রিঃ)।
শশীভূষণ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২:০৬:১৫ ১৬৬ বার পঠিত