সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত লালমোহনের সেনা কর্মকর্তার মরদেহ ফিরল হেলিকপ্টারে

প্রচ্ছদ » জেলা » সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত লালমোহনের সেনা কর্মকর্তার মরদেহ ফিরল হেলিকপ্টারে
শনিবার, ৬ জুন ২০২৬



 ---

লালমোহন প্রতিনিধি।।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে মৃত্যুবরণকারী ভোলার লালমোহনের কৃতি সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মহিউদ্দিন চপলের (৪৫) মরদেহ দীর্ঘ ৭ দিন পর হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে পৌঁছেছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় মরদেহ বহনকারী সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারটি লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে অবতরণ করে। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে হাজারো মানুষের ঢল নামে।

​জানা গেছে, শাহবাজপুর কলেজ মাঠ থেকে মরদেহ নেওয়া হয় তার নিজ গ্রাম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ফরাজীবাজার এলাকায়। সেখানে বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর সুসজ্জিত দলের উপস্থিতিতে যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেনাবাহিনীর মেজর আকিব হাসানের নেতৃত্বে মরহুমের প্রতি মরণোত্তর গার্ড অব অনার (সালাম) প্রদর্শন করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

​সেনাবাহিনীর মেজর আকিব হাসানের নেতৃত্বেই শান্তিরক্ষা মিশন থেকে এই বীর সেনানির মরদেহ ঢাকা হয়ে লালমোহনে তার নিজ গ্রামে আনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ৪৬ বীর ব্যাটালিয়নের লেফট্যানেন্ট ওমর ফারুকসহ ১৩ সদস্যের একটি চৌকস টিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মহিউদ্দিন চপল লালমোহনের কালমা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের সন্তান। মৃত্যুকালে তিনি বৃদ্ধ বাবা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাত্র দুই মাস আগে শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দক্ষিণ সুদান গিয়েছিলেন তিনি। সেখানে কর্তব্যরত অবস্থায় তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য উগান্ডার কামপালা লেভেল-৩ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রেমিট্যান্স যোদ্ধা ও বীর সেনা সদস্য।

​তার এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো লালমোহন এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ তাকে একজন অত্যন্ত সৎ, দেশপ্রেমিক ও পরোপকারী মানুষ হিসেবে স্মরণ করছেন।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৫৩   ১৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ