দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক

প্রচ্ছদ » অপরাধ » দক্ষিণ আইচায় আবারও ছাত্র-জনতার হাতে কথিত মাদককারবারি আটক
শনিবার, ৬ জুন ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি।।

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া বাজার এলাকা থেকে জুয়েল বলি (৪০) নামে এক কথিত মাদককারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক জুয়েল বলি চর কচ্ছপিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বলির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চর কচ্ছপিয়া বাজারের পশ্চিম প্রান্তে ব্রিজসংলগ্ন পাকা সড়কে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, পরে তল্লাশি চালিয়ে তার মুখের ভেতর থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, জুয়েলের বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

দক্ষিণ আইচা থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩২:০৫   ৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দৌলতখানে চুরি আতঙ্কে ঘুম নেই খামারিদের
বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের অভিযোগে ৬জনকে আটক, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



আর্কাইভ