মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
শনিবার, ৬ জুন ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা উপকূলে সুবিধা বঞ্চিত দুই শতাধিকের ওপর হতদরিদ্র মানুষকে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‘আল খিদমাহ লিল উম্মা’ নামক ছাত্র সংগঠনের আয়োজনে ও এমবিবিএস চিকিৎসক ডা. মোহাম্মাদ জাবেদ এর তত্ত্বাবধানে দিনব্যাপী মেডিকেল ক্যা¤েপ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই সময় ফ্রি-মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করা হয়।

স্থানীয়রা ও চিকিৎসাসেবা পাওয়া রোগিরা জানান, প্রত্যন্ত উপকূলে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন। এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফ্রি-মেডিকেল ক্যাম্পের এমবিবিএস চিকিৎসক ডাঃ জাবেদ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম করছে তারা। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০:৫১:২৭   ৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
মনপুরায় ৪৩ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
মনপুরায় ইউপি সদস্য বিএনপি নেতার কান্ড! কৃষককে মারধর, মাথার চুল কর্তন, সংবাদ সম্মেলনে অভিযোগ ভুক্তভোগী কৃষকের
টানা বর্ষণে ৮ দিন ধরে পানিবন্দি সরকারি বরাদ্দ নেই, ত্রান পায়নি মনপুরার পানিবন্দি মানুষ
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল, রাস্তা-ঘাট ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলো সাংবাদিকের কণ্যা
মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষের ভাগ্যে জুটেনি ত্রান



আর্কাইভ