
স্টাফ রিপোর্টার ॥
দরিদ্র ও অসহায় পরিবারের স্বাবলম্বিতা ও টেকসই আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভোলায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মুসলিম চ্যারিটির অর্থায়নে, সেইন্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং পার্টনারস ফর প্রসপারিটি (পিএফপি) প্রোগ্রামের আওতায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থা, ভোলা এ কার্যক্রম বাস্তবায়ন করে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনজন নির্বাচিত উপকারভোগীর মাঝে মুরগির বাচ্চা, মুরগির খাদ্য, প্রয়োজনীয় ঔষধসহ বিভিন্ন আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, ভোলা সদর মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিএস, ভোলা সদর-এর নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, সাংবাদিক ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা উপকারভোগীদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সফল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই সহায়তা প্রকল্প ভবিষ্যতে উপকারভোগীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ০:৪৬:৫০ ৮১ বার পঠিত